আমরা বাংলাদেশের ই-কমার্স ও মার্চেন্টদের ফেক অর্ডার এবং কুরিয়ার জালিয়াতি থেকে রক্ষা করতে কাজ করছি।
বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার ব্যবসায়ী ফেক অর্ডারের শিকার হচ্ছেন। কুরিয়ার কোম্পানিগুলোর ডেটা একত্রিত করে রিয়েল-টাইম রিস্ক স্কোর তৈরি করাই আমাদের লক্ষ্য।
বাংলাদেশের প্রতিটি ব্যবসায়ীকে একটি শক্তিশালী, সহজলভ্য ও সাশ্রয়ী ফ্রড সুরক্ষা সরঞ্জাম দেওয়া যা তাদের ব্যবসাকে নিরাপদ রাখে।
যেকোনো গ্রাহকের বাংলাদেশি ফোন নম্বর সার্চ বক্সে দিন।
আমরা পাঠাও, রেডএক্স, স্টেডফাস্ট ও ক্যারিবি থেকে ডেলিভারি ইতিহাস সংগ্রহ করি।
আমাদের অ্যালগরিদম রিটার্ন রেট, ফ্রড রিপোর্ট ও ইতিহাস বিশ্লেষণ করে ০–১০০ স্কোর দেয়।
স্কোর দেখে পার্সেল পাঠান বা অ্যাডভান্স পেমেন্ট নিন।